ইন্টারনেট অব থিংস (IoT) প্রযুক্তি এবার সাধারণ কৃষকের দোড়গোড়ায় পৌঁছে গেছে। আধুনিক সেন্সরযুক্ত এই ডিভাইসগুলো মাটির পিএইচ (pH), আর্দ্রতা ও পুষ্টি উপাদান প্রতি মিনিটে মনিটর করে সেন্ট্রাল সার্ভারে ডাটা পাঠায়।
কৃষক তার সাধারণ স্মার্টফোনের অ্যাপ থেকেই সেচ পাম্প অন-অফ করতে পারেন। ফলে অতিরিক্ত পানির অপচয় হয় না এবং ফসলের মূল পচে যাওয়ার ঝুঁকি থাকে না।
কৃষিবিদরা বলছেন, প্রযুক্তির এই ব্যবহারে উৎপাদন খরচ ২৫ শতাংশ হ্রাস এবং ফসলের মান আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব হয়েছে।



