পাহাড় কিংবা সমতলের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে খালি পায়ে ফুটবল খেলা শুরু করা মেয়েরাই আজ দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা শীর্ষে তুলে ধরছেন। নারী ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় তার উজ্জ্বল প্রমাণ।
অনূর্ধ্ব পর্যায়ের ক্রিকেটেও নারী ক্রিকেটাররা বিশ্ব আসরে বড় বড় শক্তিকে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তাদের ফিটনেস, খেলার প্রতি একাগ্রতা এবং দেশপ্রেম তরুণ প্রজন্মের প্রতিটি মেয়ের চোখে নতুন স্বপ্নের বীজ বুনে দিয়েছে।
সরকারি ও করপোরেট পর্যায়ে নারী ক্রীড়াবিদদের জন্য উন্নত প্রশিক্ষণ ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধির জোর দাবি উঠেছে।


