বলিউডের প্রখ্যাত তারকা আদার জৈন ও অভিনেত্রী আলেখা আদভানি গণেশচতুর্থীর দিনে পারিবারিকভাবে বিবাহিত হিসেবে আনুষ্ঠানিক রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। এটি তাদের বিয়ের আয়োজন থেকে প্রায় দেড় বছর পরের ঘটনা।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে আদার ও আলেখা একটি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের অনুষ্ঠানে বলিউডের তারকাদের উপস্থিতিতে বসে চাঁদের হাট। রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুরসহ কাপুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আম্বানি পরিবারের সদস্যরাও ছিলেন সেই আয়োজনে।
তবে সেই সময় তাদের বিয়ের আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ তারকা দম্পতি। সম্প্রতি গণেশচতুর্থীর দিনে পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
আদার জৈন ২০১৭ সালে ‘কয়েদি ব্যান্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক পান। পরে তাকে ‘হ্যালো চার্লি’ সিনেমায় দেখা যায়। সম্প্রতি তাদের সামাজিক মাধ্যমে সেই বিশেষ মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন আদার ও আলেখা। ছবির সঙ্গে মজার ক্যাপশনে তারা লিখেছেন— ট্রায়াল পিরিয়াড শেষ। এবার আর ফেরত দেওয়া বা পরিবর্তন করার কোনো সুযোগ নেই।
তারা আরও লিখেছেন, অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন! অবশেষে আমার পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কটাকে আইনি রূপ দিলাম। আশীর্বাদ করার জন্য ধন্যবাদ গণপতি বাপ্পা। এই পোস্ট নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে— তাহলে কি এতদিন আইনিভাবে বিবাহিত ছিলেন না তারা?
-6ab4f28b10984.jpg)


-6ab4ee056bba9.jpg)
-6ab4f30d84d59.jpg)
-6ab4f05f2ea2a.jpg)