বলিউডের খ্যাতনামা কাপুর পরিবারের সদস্য ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি অভিনেতা আদার জৈন এক সময় অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। সম্পর্ক ভাঙের পর অভিনেত্রী আলেখা আদভানির সঙ্গে আদার জৈনের সম্পর্ক গভীর হয়ে যায়।
২০২ী সালের ফেব্রুয়ারিতে আদার ও আলেখা আদভানি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানে বলিউডের রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুরসহ বিখ্যাত তারকাদের পাশাপাশি আম্বানি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে সেই সময় তাদের বিয়ের আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি।
রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে আদার ও আলেখা আদভানি নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সম্প্রতি গণেশচতুর্থীর দিনে পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা পালণ করেন তারা। এই আনুষ্ঠানিকতার পর তারা সামাজিক মাধ্য্যমে বিশেষ ছবি ও মন্তব্য শেয়ার করেন।
আদার জৈন বলিউগে ২০১৭ সালে 'কয়েদি ব্যান্ড' সিনেমার মাধ্যমে অভিষেক পান। পরবর্তীতে তাকে 'হ্যালো চার্লি' সিনেমায় দেখা যায়। সম্প্রতি আদার ও আলেখা আদভানি তাদের সামাজিক মাধ্য্যমে বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে তাদের লেখা ক্যাপশনে লেখা হয়েছে— 'ট্রায়াল পিরিয়ড শেষ। এবার আর ফেরত দেওয়া বা পরিবর্তন করার কোনও সুযোগ নেই। অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন!'
তাদের এই পোস্ট নেটিজেনদের মধ্যে প্রকাশ্য পেলে ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে যে কি এতদিন আইনিভাবে বিবাহিত ছিলেন না তারা। মূলত ২০২৫ সালে সামাজিক ও ধর্মীয় রীতিতে বিয়ে করলেও ম্যারেজ রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা বাকি ছিল। এবার সেই প্রক্রিয়াও সম্পন্ন করেছেন তারা।
-6ab4f28b10984.jpg)

-6ab4ee056bba9.jpg)

-6ab4f05f2ea2a.jpg)
