শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

বিয়ের দেঢ় বছর পর আইনি রেজিস্ট্রি আদার-আলেখার দম্পতির

বলিউড তারকা আদার জৈন ও আলেখা আদভানি একটি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আগেই, তবে এখন পর্যন্ত আইনি রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। গণেশচতুর্থীর দিন তাদের এই আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণসর্বশেষ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
বিয়ের দেঢ় বছর পর আইনি রেজিস্ট্রি আদার-আলেখার দম্পতির

বলিউডের কাপুর পরিবারের সদস্য কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি অভিনেতা আদার জৈন একটি সময় অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী আলেখা আদভানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

জমকালো বিয়ের আয়োজন

এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আদার ও আলেখা আদভানি। তাদের বিয়ের অনুষ্ঠানে বলিউডের তারকাদের উপস্থিতিতে বসেছিল চাঁদের হাট। রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুরসহ কাপুর পরিবারের সদস্যদের পাশাপাশি আম্বানি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

তবে সেই সময় তাদের বিয়ের আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেঢ় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ তারকা দম্পতি। সম্প্রতি গণেশচতুর্থীর দিনে পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

২০১৭ সালে 'কয়েদি ব্যান্ড' সিনেমার মাধ্যমে বলিউগে অভিষেক হয় আদার জৈনের। পরে তাকে 'হ্যালো চার্লি' সিনেমায় দেখা যায়। সম্প্রতি তাদের সামাজিক মাধ্যমে সেই বিশেষ মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন আদার ও আলেখা। ছবির সঙ্গে মজার ক্যাপশনে তারা লিখেছেন— ট্রায়াল পিরিয়ড শেষ। এবার আর ফেরত দেওয়া বা পরিবর্তন করার কোনো সুয়োগ নেই।

অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন! অবশেষে আমার পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কটাকে আইনি রূপ দিলাম। আশীর্বাদ করার জন্য ধন্যবাদ গণপতি বাপ্পা। তাদের এই পোস্ট নেটিজেনদের মধ্যে প্রকাশ্য হওয়ামাত্রই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে— তাহলে কি এতদিন আইনিভাবে বিবাহিত ছিলেন না তারা?

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, দৈনিক প্রতিদিন। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ