বলিউডের প্রখ্যাত কাপুর পরিবারের সদস্য ও তারকা অভিনেতা আদার জৈন এবং তার স্ত্রী আলেখা আদভানি একটি রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দেড় বছর পর আইনি রূপ পেয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যাতে বলিউগের তারকাদের পাশাপাশি আম্বানি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে সেই সময় তাদের বিয়ের আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ তারকা দম্পতি। সম্প্রতি গণেশচতুর্থীর দিন পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
সামাজিক মাধ্যমে বিশেষ মুহূর্ত শেয়ার
আদার জৈন ২০১৭ সালে ‘কয়েদি ব্যান্ড’ সিনেমার মাধ্যমে বলিউগে অভিষেক পেয়েছিলেন। পরে তাকে ‘হ্যালো চার্লি’ সিনেমায় দেখা যায়। সম্প্রতি তাদের সামাজিক মাধ্যমে সেই বিশেষ মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন আদার ও আলেখা।
ছবির সঙ্গে মজার ক্যাপশনে তারা লিখেছেন— ট্রায়াল পিরিয়ড শেষ। এবার আর ফেরত দেওয়া বা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। অবশেষে তারকা দম্পতি আরও লিখেছেন, অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন! অবশেষে আমার পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কটাকে আইনি রূপ দিলাম। আশীর্বাদ করার জন্য ধন্যবাদ গণপতি বাপ্পা।
তাদের এই পোস্ট সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে— তাহলে কি এতদিন আইনিভাবে বিবাহিত ছিলেন না তারা? মূলত ২০২৫ সালে সামাজিক ও ধর্মীয় রীতিতে বিয়ে করলেও ম্যারেজ রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা বাকি ছিল। এবার সেই প্রক্রিয়াও সম্পন্ন করলেন তারা।
-6ab4f28b10984.jpg)
-6ab4ee056bba9.jpg)
