বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনীত রোমান্টিক থ্রিলার সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর নতুন লুক সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা রণবীর কাপুর। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
পোস্টারে আলিয়াকে দেখা গেছে একটি চেয়ারে বসে থাকতে। তিনি পরেছেন আকর্ষণীয় স্লিট স্কার্ট এবং মাথায় রয়েছে বিশেষ ধরনের হেডপিস। রাজসিক ভঙ্গি, নিজস্ব পোজ ও চোখের তীব্র অভিব্যক্তির মাধ্যমে তিনি রেট্রো আমেজ ফুটিয়ে তুলেছেন। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতারা ক্যাপশনে লেখেন, ‘আগ ভি, দিলো কি জান ভি!’ অর্থাৎ আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও।
‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণের কাজ চলছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির পুরোনো পিরিয়ড ড্রামার বাধাধরার গণ্ডি থেকে বেরিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। এটি বানসালির সঙ্গে আলিয়া ভাটের দ্বিতীয় কাজ। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন। ছবিটিতে বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে আবারও পর্দা শেয়ার করছেন আলিয়া।
এর আগে একই সিনেমা থেকে রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করা হয়েছিল। প্রধান তারকাদের ধারাবাহিকভাবে লুক উন্মোচনের মাধ্যমে সিনেমাটির প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। আলিয়ার রেট্রো ধাঁচের পোস্টার সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে উন্মাদনা আরও বেড়েছে।
সিনেমাটি আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তারকাদের লুক উন্মোচন ও সামাজিক মাধ্যমে প্রচারের ধারাবাহিকতায় আগামী সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।




-6ab6fc3012098.jpg)