বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনীত রোমান্টিক থ্রিলার সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম লুক প্রকাশ করেছেন নির্মাতারা। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবিটিতে আলিয়ার পাশাপাশি মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা রণবীর কাপুর। সামাজিক মাধ্যমে প্রকাশিত নতুন পোস্টারে আলিয়াকে ফুটিয়ে তোলা হয়েছে স্বতন্ত্র ও বোল্ড রেট্রো অ্যাটিটিউডে।
পোস্টারে আলিয়া ভাটকে দেখা যাচ্ছেন একটি চেয়ারে বসে। তিনি পরেছেন আকর্ষণীয় স্লিট স্কার্ট এবং মাথায় রয়েছে বিশেষ ডিজাইনের হেডপিস। রাজকীয় পোজ, তীব্র চোখের অভিব্যক্তি ও সিনেমাটির আবেদনময়ী ক্যাবারে তিনি ছবিটিতে আলাদা মাত্রা যোগ করেছেন। ছবিটি শেয়ার করে নির্মাতারা ক্যাপশনে লেখেন, ‘আগ ভি, দিলো কি জান ভি!’—অর্থাৎ আগুনের মতোই জ্বলাচ্ছে আবার হৃদয়ের স্পন্দন।
এটি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ভাটের দ্বিতীয় সিনেমা। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা। বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে এবারও পর্দা শেয়ার করলেন আলিয়া। সিনেমাটির আগে প্রকাশিত রণবীরের প্রথম লুকের পর এবার আলিয়ার রেট্রো চেহারাটি সামাজিক মাধ্যমে আলিয়ার ভক্ত-অনুরাগীদের মধ্যে বিশেষ উত্তেষণ তৈরি করেছে।
বানসালির নির্দেশনায় নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি আধুনিক প্রেক্ষাপটের ছবি। প্রধান তারকাদের লুক উন্মোচনের মধ্য দিয়ে সিনেমার প্রচার কার্যক্রম এগিয়ে চলছে। নির্ধারিত মুক্তির তারিখ ২০২৭ সালের ২১ জানুয়ারি। মুক্তির আগ পর্যন্ত আলিয়া ও রণবীরের চরিত্রভিত্তিক পোস্টার, ট্রেলার বা গান থেকে সিনেমার বিষয়বস্তু সম্পর্কে আরও তথ্য প্রকাশ করতে পারেন নির্মাতারা।




