বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চন ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে বরফর পথ চলেছেন। তাঁদের অভিনীত ব্যবসাসফল ছবি ‘জঞ্জির’ বাজারে বিপ্লব ফেলার পর তাঁরা সম্পর্ককে বিবাহে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। কয়েক দশক পরেও সেই প্রেম ও হঠাৎ বিয়ের গল্প সিনেমাপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করছে।
সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে বিয়ের নেপথ্য নিয়ে হাসিমুখে কথা বলেন অমিতাভ। অনুষ্ঠানের প্রতিযোগী অহেলি রায় তাঁকে জিজ্ঞাসা করেন, বিয়ের আগে জয়ার পরিবারকে কীভাবে রাজি করিয়েছিলেন এবং হবু শাশুড়ির মন কীভাবে জয় করেছিলেন। জয়ার পরিবারের সঙ্গে সরাসরি আনুষ্ঠানিকভাবে কথা বলার বদলে তিনি সরাসরি জয়াকেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান।
অমিতাভ বলেন, ‘আমরা জয়ার পরিবারের সঙ্গে এ বিষয়ে কখনোই আলোচনা করিনি। একদিন হঠাৎ করেই আমি জয়াকে বলেছিলাম—আমাদের এখন বিয়ে করে নেওয়া উচিত। জয়াও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিই।’ প্রস্তাব পাওয়ার পর জয়া নিজেই বাবা-মায়ের কাছে গিয়ে সিদ্ধান্তের কথা জানান। তবে সেদিন জয়া ঠিক কী বলেছিলেন, তা অমিতাভ এখনও জানেন না।
অমিতাভ আরও জানান, জয়ার পরিবার শুরুতে এই সম্পর্কে একেবারে রাজি ছিল না। পরে দুজনের মধ্যে আলোচনা হয় এবং ঠিক পরের দিনই তাঁরা বিয়ের পিঁড়িতে বসে পড়েন। বর্তমান ডিজিটাল যুগে বিয়ের তারিখ নির্ধারণ, কেনাকাটা বা দীর্ঘ আনুষ্ঠানিক প্রস্তুতির প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। তাঁর মতে, দুজন মন থেকে পরস্পরকে ভালোবাসলে তার চেয়ে বড় আর কিছু হতে পারে না।




