কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বে নির্মিত কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এ শিশুশিল্পী হিসেবে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি অর্জন করেন অভিনেতা বিজয় চৌধুরি। সিনেমাটি নির্মিত হয়েছিল ১৯৯৭ সালে, পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। সেই ধারায় পরিচিত এই অভিনেতা এবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরিকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে বিজয় চৌধুরির হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। এরপর তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতির কারণে প্রথমে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে বা আইসিইউতে রাখা হয়েছিল।
চিকিৎসার পর বিজয় চৌধুরির অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে আইসিএউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। তবে তাঁর সুস্থতার খবর প্রকাশের জন্য এখনো কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। চিকিৎসকগণের নির্দেশ অনুযায়ী তাঁর অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং পরিবারের সদস্যরা তাঁর পাশে রয়েছেন।
এদিকে বাবার অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর মেয়ে ফিওনা চৌধুরি। বাবার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ফিওনা লিখেছেন, “আমার বাবা আবু আজাদ চৌধুরি (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। তিনি বলেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।” সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

-6ab6c786d4aaf.jpg)

-6ab6e811f2495.jpg)

