শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেল ৪টি নতুন ডিজিটাল ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চারটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকি এবং নোভা ডিজিটাল ব্যাংক।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৫ পিএমসর্বশেষ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৫ পিএম
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেল ৪টি নতুন ডিজিটাল ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চারটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

নতুন অনুমোদিত চারটি ডিজিটাল ব্যাংক হলো: বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকি এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। এর আগে কড়ি নামে একটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। এনিয়ে মোট পাঁচটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হলো।

এর আগে মোট ১২টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করেছে। এগুলোর মধ্যে আছে: ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ।

আগের আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দুটি প্রতিষ্ঠানের ডিজিটাল লাইসেন্স স্থগিত করে।

এই সিদ্ধান্ত দেশের আর্থিক খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে বিশ্লেষকরা মনে করছেন। ডিজিটাল ব্যাংকগুলো গ্রাহকদের দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য রাখবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ