ঢাকার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এলাকাটি পুরোনো রমনা থানা হিসেবে পরিচিত। আজ রাত ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।



