শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

আল্লাহর আইন ছাড়া সুশাসন সম্ভব নয়, বলেন ডা. শফিকুর

আল্লাহর আইন ব্যতিরেকে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সিলেটে দলের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী দিনে তিনি সংগঠনের সদস্যদের সামাজিক দায়িত্ব ও ব্যবসায়িক স্বচ্ছতার ওপর গুরুত্ব দেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ এএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ এএম
আল্লাহর আইন ছাড়া সুশাসন সম্ভব নয়, বলেন ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি দাবি করেন, যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বাগ্রে।

শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন বা সদস্য শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে ডা. শফিকুর বলেন, মানুষের সঙ্গে আচরণে সম্মান প্রদর্শন এবং নৈতিক মান সংরক্ষণ ও বৃদ্ধি করাই সংগঠনের কৌশল হিসেবে কাজ করতে হবে। তাই সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও সদস্যদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বৃদ্ধি করে জনসম্পৃক্ততা তৈরি করতে হবে।

একই সঙ্গে তিনি অবৈধ উপার্জনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন। ব্যবসায়িক লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা এবং সংগঠনের অভ্যন্তরে নৈতিকতা ও জবাবদিহির কাঠামো শক্তিশালী করার ওপর জোর দেন।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। বক্তব্য রাখেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, ডা. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান এবং স্থানীয় নেতারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ