কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ তালিকায় ১৩ তম স্থানে থাকা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত এই স্কলারশিপে বাংলাদেশ থেকে তিনি প্রতিনিধিত্ব করেন। পেকিং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সরাসরি ভোটেই অ্যাম্বাসেডার নির্বাচন করা হয়।
৫৪ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ
স্কলারশিপে ৫৪টি দেশের মোট ৫৪ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। আউয়াল সর্বোচ্চ ১৯ ভোট অর্জন করে অ্যাম্বাসেডর নির্বাচিত হন। ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে ১৭ ভোট পান। জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম ৫ ভোট লাভ করেন।
বিজয়ের পর প্রতিক্রিয়া
নির্বাচিত হওয়ার পর সাড়া দিতে ডা. আউয়াল বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রিজভী আহমেদকে, যারা আমাকে এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাদের আস্থা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। অ্যাম্বাসেডার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি।’
তিনি আরও জানান, অন্য দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সহযোগিতার প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এই নির্বাচনে আউয়ালের জয় ধরনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লোরেনা পোন্সেকে ২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

-6ab89f23c1317.jpg)


