কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন যে রিটেনে পাশ করে চাকরি না পাওয়ার সমস্যায় ভুগছেন অনেক ছেলে। তিনি আশ্বান্ত্ব দিয়েছেন যে রিটেনে পাশ করা ছেলেদের অ্যাডমিট কার্ড তাঁর কাছে নিয়ে যাওয়া হবে এবং তদবির এমনভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা করা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেছেন, কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাশ করছে কিন্তু ভাইভায় এলাউ হতে পারে না, চাকরি পায় না। রিটেনে পাশ করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইব। আমি যেখানে ফোন করার, সেখানে ফোন করে দেব, যাতে ছেলেটা চাকরি পায়।
চাকরির তদবিতে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়ে ফজলুর রহমান জানান, তার কাছে চাকরির জন্য তদবিতে গিয়ে কেউ টাকা চাইলে বা তাকে টাকা দিলে বিষয়টি জানতে পারলে তিনি তা মেনে নেবেন না। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কাউকে টাকা না দেওয়ার জন্যও তিনি সতর্ক করেন।
জনসভায় দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতার কথাও বলেন ফজলুর রহমান। তিনি বলেন, কোনো দরিদ্র পরিবারের সন্তান, স্ত্রী বা অন্য কোনো সদস্য অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারলে জানাতে হবে। প্রয়োজনে ঢাকা বা কিশোরগঞ্জে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি এবং কম খরচে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় জনপ্রতিনিধিদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পরিবারের সন্তান যেন না খায়ে ঘুমাতে না যায়, জনপ্রতিনিধিদের সে বিষয়ে খোঁজ রাখতে হবে। কেউ সহযোগিতা করতে না পারলে তিনি নিজে সহযোগিতা করবেন বলে জানান ফজলুর রহমান।
-6ab3842955219.jpg)
-6ab4f59d49df1.jpg)
-6ab3df67a22ca.jpg)

