বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম বৃহস্পতিবার কিছুটা কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দর দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ৪ হাজার ২৮১ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে।
এই দর কমার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের আরও কঠোর মুদ্রানীতি নেওয়ার প্রত্যাশা। সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষন কমতে পারে, যা বাজারে দাম কমানোর চাপ সৃষ্টি করে।
তবে অপরিশোধিত তেলের দাম কমে আসায় স্বর্ণের বাজারে কিছুটা স্থিতিশীলতা এসেছে। ফলে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্সে সেই দর ৪ হাজার ৩১৭ দশমিক ৫০ ডলারে উঠেছে।





