ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন যুগান্তর আটকের সংখ্যা নিশ্চিত করেন।
অভিযানের সময় একজন নেতা কার্যালয়সংলগ্ন ড্রেনে লুকিয়ে পড়েন। তবে পুলিশ সদস্যরা তাঁকে টেনে তুলে প্রিজন ভ্যানে বসান। ড্রেনে আশ্রয় নেওয়ার চেষ্টা করা নেতাটির পরিচতি বা দলীয় পদবি সংক্রান্তে প্রাথমিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জানা যায়, জাসদ কার্যালয়ে শতাধিকের বেশি আওয়ামী লীগ নেতাকর্মী জড়ো হওয়ার খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সাধারণ ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে অবস্থান করেন। পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন।
বিকাল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে কার্যালয় থেকে অনেক নেতাকর্মীকে বের করা হয়। তাঁদের পরবর্তীতে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। থানায় গিয়ে আটককৃতদের যাচাই-বাছাই করার পর পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।


-6ab89f23c1317.jpg)
-6ab7db813afb0.jpg)
