রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পুলিশ শক্তিশালী না হলে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না: আইজিপি

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। তিনি মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করেছেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৩:৫০ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৩:৫০ পিএম
পুলিশ শক্তিশালী না হলে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না: আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না। রোববার সকালে বাগেরহাট পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

আইজিপি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি আপনার আমার সবার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজন। আর সব কিছুর মূলে আমাদের বেকারত্ব; প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের সঙ্গে যোগ হচ্ছে।

তিনি বলেন, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ও কিশোর গ্যাং নির্মূলের ব্যাপারে আপনারা অবশ্যই পুলিশকে সহযোগিতা করবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ