রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
১২ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম

২০২৫-২৬ মৌসুমে সাত গোল ও একটি অ্যাসিস্ট করে বিশ্বকাপে ইংল্যান্ডকে তৃতীয় স্থানে পৌঁছানো বেলিংহ্যাম ইংল্যান্ডের অফিসিয়াল অ্যাপে ভক্তদের ভোটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ড ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর এবার তৃতীয় স্থান অর্জন করেছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪২ পিএমসর্বশেষ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪২ পিএম
টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম

২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে চমৎকার পারফরম্যান্স উপস্থাপন করেছেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। জাতীয় দলের হয়ে তিনি সাতটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও রেকর্ড করেছেন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, মৌসুমের সবগুলো গোলই এসেছে ২০২৬ বিশ্বকাপ থেকে। একটি আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।

বিশ্বকাপে ইংল্যান্ড শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতে। ম্যাচে জোড়া গোল করেন বেলিংহ্যাম। এরপর কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিরুদ্ধে ২-১ ব্যবধানের জয়েও তিনি দুটি গোল করেন। ধারাবাহিক এই পারফরম্যান্স ইংল্যান্ডকে সেমিফাইনালে উঠতে সহায়তা করেছে।

বিশ্বকাপে থ্রি লায়ন্সদের তৃতীয় স্থানে শেষ করার পেছনে বেলিংহ্যামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এটিই ইংল্যান্ডের জন্য এখনকার সর্বোচ্চ সাফল্য। এই অবদানের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের অফিসিয়াল অ্যাপে সমর্থকদের ভোটে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই পুরস্কার জেতেছেন বেলিংহ্যাম।

পুরস্কার নিয়ে বেলিংহ্যাম বলেন, ‘অসাধারণ লাগছে। আবারও ভক্তদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের। জাতীয় দলের হয়ে খেলতে নামলে এসব বিষয় নিয়ে ভাবার সুযোগ থাকে না। তবে অসাধারণ একটি মৌসুম কাটানোর পর এমন স্বীকৃতি পাওয়া অবশ্যই দারুণ ব্যাপার।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ