মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে গণপতি দর্শনে গিয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। তাঁর সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার। সেই দর্শনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এরপর ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন গোবিন্দের ছেলে কৃষ্ণা অভিষেকের স্ত্রী অভিনেত্রী কাশ্মীরা শাহ। পোস্টে কাশ্মীরা কোনো ব্যক্তির নাম সরাসরি উল্লেখ না করলেও ‘রহস্যময় নারী’ ও ‘ঘরভাঙানি’ কথাগুলো ব্যবহার করে সামাজিক মাধ্যমে তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে সমালোচনা করেন।
পোস্টে কাশ্মীরা বলেন, কম বয়সী ও উচ্চাকাঙ্ক্ষী নারীদের উৎসাহ দেওয়া এবং বিবাহিত পুরুষদের তাদের স্ত্রীর বদলে অন্য নারীর দিকে ঝোঁকানোর মতো আচরণকে আদর্শ হিসেবে গ্রহণ করা উচিত নয়। তিনি দাবি করেন, এ ধরনের উন্মাদনা বন্ধ করে সমাজের কাছে বিবেচনাবোধ ও নৈতিকতা আশা করা উচিত।
গোবিন্দের পরিচিতজন ও বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কাশ্মীরার পোস্টটি তাঁর মামাশ্বশুর গোবিন্দকে উঙ্গিত করে দেওয়া হয়েছে। কিছু অনলাইন পোস্টে গোবিন্দের সঙ্গে কোমল রানির বিষয়ে দাবি তোলা হলেও পোস্টের সঙ্গে এসব দাবির সরাসরি কোনো প্রমাণ যুক্ত করা হয়নি। গোবিন্দ বা কোমল রানির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য জানানো হয়নি।
তবে কাশ্মীরার অভিযোগমূলক পোস্টটি অনেক নেটিজেনের মধ্যে নৈতিকতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। কেউ কেউ তাঁকে পরিবারের পক্ষে সাহসী অবস্থান নেওয়ার জন্য প্রশংসা করেছেন, যেখানে অন্যরা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনুমান ও প্রচারের সঙ্গে যুক্ত হওয়াকে সমালোচনা করেছেন। ঘটনাটি এখনও সামাজিক মাধ্যমে বহুচর্চার কেন্দ্রে রয়েছে।




-6ab6c786d4aaf.jpg)
