বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

কাভিশের ঢাকা কনসার্ট আবারও স্থগিত, নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে ঘোষণা

প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীতে আয়োজিত হওয়ার প্রথেম নির্দেশিত ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। এর আগেও একই কারণে এই কনসার্ট স্থগিত হয়েছিল।

রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৯ অপরাহ্ণসর্বশেষ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
কাভিশের ঢাকা কনসার্ট আবারও স্থগিত, নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে ঘোষণা

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘কাভিশ’কে ঢাকার মঞ্চে দেখার অপেক্ষা আরও বাড়ল বাংলাদেশের সংগীতপ্রেমীদের। প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীতে ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামে একটি কনসার্ট আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে এটি স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত এলো। এর আগেও এই একই কারণে কাভিশের ঢাকা কনসার্ট স্থগিত হয়েছিল।

এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামে আগামী ২৬ সেপ্টেম্বর এই কনসার্টটিতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের। দীর্ঘ প্রতীক্ষার পর এই আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা। কিন্তু অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক দিন আগে আয়োজকদের পক্ষ থেকে স্থগিতের ঘোষণা এলো।

আয়োজক প্রতিষ্ঠানের বিবৃতি

আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস এক বিবৃতিতে জানায়, প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও অনিবার্য পরিস্থিতিতে সরকারি কর্তৃপক্ষের তরফ থেকে ২৬ সেপ্টেম্বরের আয়োজন না করার নির্দেশনা দেয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছে, পরিস্থিতিটি তাদের নিয়ন্ত্রণের বাইরে। কনসার্ট স্থগিত হওয়ায় দর্শকদের অসুবিধা ও হতাশার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব নতুন তারিখ ঘোষণা করা হবে।

এদিকে, এরই মধ্যে যারা কনসার্টের টিকিট কিনেছেন, তাদের টিকিট নতুন তারিখের অনুষ্ঠানেও কার্যকর থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বিবৃতির শেষে বলা হয়, ‘আমরা শিগগিরই কাভিশের সঙ্গে পূর্ণিমার রাত উপভোগ করতে আবার দেখা করব।’ প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বরের নির্ধারিত আয়োজন স্থগিত হলেও কাভিশকে ঢাকার মঞ্চে আনার পরিকল্পনা বাতিল করা হয়নি। সব মিলিয়ে সংগীতপ্রেমীদের জন্য তাই অপেক্ষার প্রহর আরও বাড়ল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, দৈনিক প্রতিদিন। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ