শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

কাভিশসহ দুই আন্তর্জাতিক কনসার্ট স্থগিত: গত ৫ বছরে কতজন বাংলাদেশি শিল্পী পাকিস্তানে পারফর্ম করেছেন?

প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় ঢাকায় পরপর দুটি আন্তর্জাতিক কনসার্ট স্থগিত হয়েছে। ব্যান্ড মাইলসের সংগীতশিল্পী হামিন আহমেদ একপেশে সাংস্কৃতিক বিনিময়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে গত পাঁচ বছরে কতজন বাংলাদেশি শিল্পী পাকিস্তানে পরফর্ম করেছেন তা জানতে চেয়েছেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম
কাভিশসহ দুই আন্তর্জাতিক কনসার্ট স্থগিত: গত ৫ বছরে কতজন বাংলাদেশি শিল্পী পাকিস্তানে পারফর্ম করেছেন?

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশের ঢাকা কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে কাভিশের পাশাপাশি একই মঞ্চে বাংলাদেশের শিরোনামহীন ও মেঘদল পরফর্ম করার পরিকল্পনা ছিল।

অনুমোদন না পাওয়ায় কনসার্ট বাতিল

আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। এর আগে প্রায় ১০ মাস আগে একই কারণে কাভিশের ঢাকা কনসার্ট স্থগিত হয়েছিল। একই সঙ্গে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

একই দিনে আরেকটি কনসার্টও বাতিল

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরেকটি আন্তর্জাতিক কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে সেটিও স্থগিত করা হয়। বাতিল অনুষ্ঠানে পাকিস্তানের আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল এবং বাংলাদেশের জেমস, নেমেসিস ও লেভেল ফাইভ পরফর্ম করার কথা ছিল। এ বাতিলের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ম্যাক্স রিপাব্লিক।

হামিন আহমেদের সাংস্কৃতিক বিনিময় প্রশ্ন

দুই কনসার্ট স্থগিত হওয়ার একটি সংবাদের ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করে ব্যান্ড মাইলসের সদস্য ও সংগীতশিল্পী হামিন আহমেদ বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের প্রসঙ্গ তুলেছেন। তিনি লিখেছেন, ‘কোনো একপেশে বিষয় কখনো টেকে না। এটি পারস্পরিক হতে হবে, নয়তো একেবারেই না! আমাকে বলুন, আজ পর্যন্ত বা এমনকি গত ৫ বছরে কতজন বাংলাদেশি শিল্পী বা ব্যান্ড পাকিস্তানে গিয়ে পারফর্ম করেছে?’

হামিন আহমেদ ভারতের ক্ষেত্রেও বাংলাদেশি শিল্পীদের পরফর্মের সুযোগ সীমিত বলে দাবি করেন। তাঁর মতে, বিপরীত দিকের দরজা বন্ধ থাকলে বাংলাদেশের নিজস্ব দরজা খোলারও কারণ নেই। শিল্প ও সংস্কৃতির বিকাশ একপেশী হতে পারে না বলে তিনি জোর দেন। পাশাপাশি পূর্ণাঙ্গ অনুমতি পাওয়ার আগে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে টিকিট বিক্রির অনুমতি কীভাবে দেওয়া হয়, তা অনুসন্ধানের দাবি জানিয়েছেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ