আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামতে যাচ্ছেন। আগামী ৬ অক্টোবর বুয়েনস এয়ারেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে অনুষ্ঠিত হবে তার বিদায়ী ম্যাচ। আঠবারের ব্যালন ডে অর জয়ী মেসিকে এই ম্যাচে দলে ডেকেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
শেষ ম্যাচের টিকিটের দাম ও বিক্রয় তথ্য
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম প্রকাশ করেছে। টিকিটের দাম নির্ধারিত হয়েছে ৫২ থেকে ২৭৮ ইউরোর মধ্যে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৪০০ টাকা থেকে ৪০ হাজার টাকা। আসন ও শ্রেণিভেদে টিকিটের দাম আলাদা হবে।
বিভিন্ন শ্রেণির টিকিটের দাম নির্ধারিত হয়েছে ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরো। বাংলাদেশি টাকায় এগুলো যথাক্রমে প্রায় ১৫ হাজার, ২৬ হাজার ৭০০ এবং ৩৭ হাজার ৫০০ টাকা। শিশুদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১৭ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫০০ টাকা।
ফরাসি ওয়েবসাইট ফুট মের্কাতো জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টা থেকে টিকিট বিক্রয় শুরু হয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কেনা যাবে।
মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে এএফএ। সাবেক অধিনায়কের সঙ্গে মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন বিশ্বকাপজয়ী সতীর্থরা। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে একাধিক শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালের বিশ্বকাপ জয় অন্যতম। এখন বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সেই অধ্যায়ের শেষ পাতা লিখতে যাচ্ছেন আর্জেন্টিনা মহাতারকা।
-6ab4ceda3a9d6.jpg)
-6ab4d8119a0d2.jpg)
-6ab4d73b292f9.jpg)
-6ab4d8bd545f8.jpg)
-6ab4ce50b0399.jpg)