দক্ষিণ আমেরিকার জাতীয় দলগুলো ২০২৬ বিশ্বকাপের পর নতুন বিশ্বকাপ পরিকল্পনার পথে যাত্রা শুরু করেছে। তবে সামনের কয়েক বছরের সূচি ও প্রতিযোগিতার কাঠামো নিয়ে এখনো অনেক কিছুই চূড়ান্ত হয়নি। ২০২৮ সালে কোপা আমেরিকা হওয়ার কথা থাকলেও কোথায় হবে, তা নির্ধারিত হয়নি। অবশ্য যুক্তরাষ্ট্রে আয়োজনের সম্ভাবনা রয়েছে।
২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব নিয়েও প্রশ্ন আছে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে আয়োজক হিসেবে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় বাকি সাত দেশের জন্য বাছাই নিয়ে এখনো নির্ধারণ হয়নি। সম্ভাব্য পদ্ধতি হতে পারে নেশন্স লিগের আদলে ১০ দেশের প্রতিযোগিতা, যেখানে একই সঙ্গে বাছাইপর্ব ও ট্রফির লড়াই হবে।
বিশ্বকাপের নতুন চক্র মানেই দলে পরিবর্তন। দক্ষিণ আমেরিকার ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী অবস্থানগুলোর একটি ১০ নম্বর জার্সি। ব্রাজিল ও আর্জেন্টিনায় নেইমার ও লিওনেল মেসির যুগ শেষ হওয়ায় শুরু হয়েছে সেই জার্সির নতুন দাবিদার খোঁজার পালা।
ব্রাজিলের ক্ষেত্রে ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে উঠতে না পারার পর পরিবর্তনটি প্রত্যাশিত। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্বে থাকলেও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বড় পরিবর্তন এনেছেন। নরওয়ের বিপক্ষে হারের পর নেইমার-অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
আনচেলত্তি বলেছেন, দ্বিতীয়ার্ধে নেইমারকে মাঠে নামানোর পর দলের ভারসাম্য নষ্ট হয়েছিল। তিনি কোনো খেলোয়াড়কে দায়ী না করলেও নেইমার যে এখন আর তার পরিকল্পনার অংশ নন, সেটিও স্পষ্ট করেছেন। এখন ব্রাজিলের আক্রমণে বড় দায়িত্ব নিতে পারেন চেলসির জোয়াও পেদ্রো। নেইমার দলে ফেরার পর বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি।
ভিনিসিয়ুস জুনিয়র এবং রাফিনহার কাছ থেকেও বড় প্রত্যাশা থাকবে। ব্রাজিলের আরেকটি বড় সমস্যা মাঝমাঠ। আনচেলত্তির মতে, দলের সবচেয়ে দুর্বল জায়গা এটি। তাই দীর্ঘমেয়াদে ম্যাচ নিয়ন্ত্রণ করতে সক্ষম মিডফিল্ডার তৈরি করাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। সান্তোসের গ্যাব্রিয়েল বন্তেপো, করিন্থিয়ান্সের ব্রেনো বিদন ও ফ্লুমিনেন্সের মার্তিনেল্লির মতো তরুণদের দিকে তাই নজর থাকবে।
অন্যদিকে আর্জেন্টিনার সামনে আরও বড় পরিবর্তনের প্রশ্ন। লিওনেল মেসি এবার জাতীয় দলের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ৬ অক্টোবর বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার। এই ম্যাচ মেসির জাতীয় দলের শেষ ম্যাচ হতে পারে।
-6ab4da469e5f8.jpg)
-6ab4ce50b0399.jpg)
-6ab4ef8ca052c.jpg)

