শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১০ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

মধ্যরাতে মেকআপহীন ছবি পোস্ট সাদিয়ার—সাত মাস পুরোনো সেলফি ফুল ও প্রিয় বিড়ালের সঙ্গে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান মধ্যরাতে মেকআপহীন সাদামাটা চেহারার সেলফি পোস্ট করেছেন। সেই সেলফিগুলো ছিল সাত মাস আগে তার প্রিয় ফুল ও বিড়ালের সঙ্গে তোলা।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ এএমসর্বশেষ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ এএম
মধ্যরাতে মেকআপহীন ছবি পোস্ট সাদিয়ার—সাত মাস পুরোনো সেলফি ফুল ও প্রিয় বিড়ালের সঙ্গে

মঙ্গলবার দিনগত রাত ২টা ৬ মিনিটে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। পোস্টে তিনি শেয়ার করেছেন মেকআপহীন সাদামাটা চেহারার তিনটি ছবি। দুটি সেলফি ও একটি ছবি যেখানে তিনি ফুলের সঙ্গে বসে আছেন তাতে দেখা গেছে তার প্রিয় বিড়ালের সঙ্গে। ফুলটি তার হাতে আছে, যা স্পষ্ট করে দেয় যে ফুলটি তার উপহার পেয়েছেন।

সাদিয়া আয়মান জানিয়েছেন যে, এই সেলফিগুলো তিনি সাত মাস আগে তোলেন। সেই সময় তিনি ফুলটি উপহার পেয়েছিলেন এবং তৎক্ষণাৎ এ সেলফি তোলেন। কিন্তু কোনো কারণে তা পোস্ট করা হয়নি। তাই মধ্যরাতের এই সময়ে অন্তর্জালে এই ছবিগুলো প্রকাশ করলেন তিনি। ফেসবুকে পোস্ট করার পেছনে রয়েছে একটি নির্দিষ্ট কারণ—যে ছবিগুলো গত সাত মাস ধরে পড়ে আছে, সেগুলো এখন প্রকাশ করা অপর্হো ছিল বলে মনে করেন তিনি।

সামাজিক মাধ্যমে মধ্যরাতে ফুল ও প্রিয় বিড়ালের সঙ্গে মেকআপহীন ছবি পোস্ট করার প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেছেন, ‘আমি কাউকে একদমই রাত ২টায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’ এই কথাটি তিনি নিজের স্বজ্ঞানে পোস্টে উল্লেখ করেন।

নেটিজেনসহ তার ভক্ত-অনুসারীরাও খুবই খুশি। এক নেটিজেন লিখেছেন— ‘ভুবন ভুলানো হাসি’। আরেক নেটিজেন লিখেছেন— ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’। আরও এক নেটিজেন লিখেছেন— ‘রাতের আকাশের তারা’। অবশ্য বরাবরের মতোই কোনো এক মন্তব্যের প্রতক্রিয়া দেননি অভিনেতা।

উল্লেখ্য, নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে নির্মিত এই বিশেষ নাটকে সাদিয়া আয়মানের সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। আরও রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশার প্রমুখ। ১৯ সেপ্টেম্বর এটি এসেছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৩২ লাখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ