রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করবে

পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করবে...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএম
পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ফেসবুক পেজের কার্যক্রম দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ধারা শুধু অব্যাহতই রাখেননি তারেক রহমান, বরং ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের জন্যও রাজনীতিকে কঠিন করে দিচ্ছেন।

পোস্টে হামিম লেখেন, আজকে PMO Bangladesh—প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুক পেজটি দেখে আসুন। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের সকল নাগরিক আমাদের এই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করতে বাধ্য হবে।

জিয়াউর রহমানের একটি বহুল প্রচলিত ইংরেজি উক্তি উল্লেখ করে তিনি লেখেন, ‘I will make politics difficult for the politicians’।

এরপর তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে ছাত্রদল নেতা লেখেন, ‘তারেক রহমান প্রতিদিন কঠোর পরিশ্রম, দায়িত্ব-কর্তব্য পালন করেন আর মনে মনে মুচকি হেসে বলেন—I will make politics difficult not only for the politicians but also for the future Prime Ministers (আমি শুধু রাজনৈতিকদের জন্যই রাজনীতি কঠিন করব না, ভবিষতের প্রধানমন্ত্রীদের জন্যও কঠিন হবো)।

হামিমের এই পোস্টে তারেক রহমানের কাজের প্রশংসার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য উচ্চ মানদণ্ড তৈরি করার বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই পোস্টে ১০ ঘণ্টায় ১৭শ’য়ের মতো রিয়্যাক্ট পড়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ