মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৭:০২ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৭:০২ পিএম
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই জনের মধ্যে মো. আরাফাত নামের ১৩ বছরের এক কিশোর রয়েছে ।

সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ২০ নং ওয়ার্ড বন্দরের বাবুপাড়া এলাকার লালজিউড় মন্দিরের মূল ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে ২০ নং ওয়ার্ড বন্দরের সোনারকান্দা কবরস্থান রোড এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. নিহাদ (২২) এবং একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. আরাফাত (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাবুপাড়া লালজিউড় মন্দিরের মূল গেটের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ৫/৭ লোক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে নিহাদ ও শিশু আরাফাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ