বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ২:৪২ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ২:৪২ পিএম
দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় মারুফ হোসেন (৪৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী।

বুধবার (২১ অক্টোবর) আফ্রিকান স্থানীয় সময় রাত ৯টা ও বাংলাদেশ সময় রাত ১টার দিকে কেপটাউনের বুস্টারের জুলুটেম্বা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত মারুফ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম সিড্যা গ্রামের মৃত আব্দুস সোবাহান বেপারির ছেলে। তিনি দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছিলেন। তার এক ছেলে সিফাত হোসেন ও দুই মেয়ে রয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা কামরুজ্জামান কাউছার। দক্ষিণ আফ্রিকা বসবাসরত মারুফ হোসেনের ভাই বিল্লাহ হোসেনের বরাত দিয়ে কামরুজ্জামান কাউছার বলেন, ভোর সাড়ে ৩টার দিকে চাচা মোবাইলে আমাদেরকে তার মৃত্যুর খবর জানান। এর আগে গত ১৪ বছর আগে ভাগ্য পরিবর্তনের উদ্দেশে দক্ষিণ আফ্রিকায় যান মারুফ চাচা। যাওয়ার পর এখনো তিনি দেশে আসেননি। তবে এ বছর দেশে আসার কথা ছিল তার।

তিনি বলেন, বিভিন্ন কারণে তিনি গত দুই মাস দোকান বন্ধ রাখেন। বুধবার রাতে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসে। এ সময় ওই দোকানের ক্যাশে বসা ছিলেন চাচা মারুফ হোসেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. সিফাত বলেন, আমি যখন তৃতীয় শ্রেণিতে পড়ি তখন আমার বাবা ২২ দিনের চেষ্টায় দক্ষিণ আফ্রিকা পৌঁছায়। সেখানে পৌছানের পর ব্যবসা শুরু করেন। ১৬ বছর ধরে তিনি দেশে আসে নাই। তিনি যাওয়ার পর আমার ছোট বোন জন্ম নেয়। বুধবার রাতে সন্ত্রাসীরা দোকানে ক্যাশে বসা অবস্থায় বাবার বুকে গুলি করে। তিনি সেখানে মারা যান। আমার দাবি, আমার বাবার লাশ যেন দ্রুত দেশে পাঠানো সহযোগিতা করে সরকার।

এদিকে ঘাউটেং প্রদেশের স্প্রিংসের নিকটবর্তী কোয়াতেমার সোমেমোর এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গুলিতে মাহফুজুর রহমান রাজু (৩১) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) জোহরের নামাজের পর স্প্রিংসের বেকারটন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার লাশ দেশে পাঠানো হবে জানান গণমাধ্যমকর্মী মো. সৌরভ।

নিহত রাজু নিহত রাজু নোয়াখালী সদরের পশ্চিম মাইজদী, মাইজদী কোর্ট ১নং ওয়ার্ডের বাসিন্দা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ