বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

রণবীরের বাড়িতেও নজর ছিল হামলাকারীদের, বলিউডে আতঙ্ক

রণবীরের বাড়িতেও নজর ছিল হামলাকারীদের, বলিউডে আতঙ্ক...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৮:০৯ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৮:০৯ পিএম
রণবীরের বাড়িতেও নজর ছিল হামলাকারীদের, বলিউডে আতঙ্ক

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এ সিনেমাটিতে তার সঙ্গে কাজ করেছেন যশ ও সাই পল্লবী। আগামী ৫ নভেম্বর 'রামায়ণ' প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

এদিকে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর থেকেই তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে নতুন করে চর্চায় উঠে এসেছে রণবীর কাপুরের নাম। স্ত্রী আলিয়া ভাট, মেয়ে রাহাসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে তার ব্যক্তিগত জীবনও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। ফলে তার বাড়িতে নজরদারির অভিযোগ সামনে আসার পর উদ্বেগ আরও বেড়ে যায়।

জানা গেছে, টাইগারের ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা নাকি মুম্বাইয়ের খার এলাকায় রণবীরের বাড়িতেও নজরদারি চালিয়েছিলেন। সেই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতার ভক্ত-অনুরাগীরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রণবীরের বাড়িতে নজরদারি চালানোর অভিযোগ ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা— ‘রামায়ণ’ সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হোক।

সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— 'এ মুহূর্তে প্রচার বা জনসমক্ষে উপস্থিতির চেয়ে রণবীরের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ।' রণবীরের সাম্প্রতিক একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে উদ্বেগ প্রকাশ করে আরেক নেটিজেন লিখেছেন—'গত কয়েক দিনে অভিনেতাকে কিছুটা উদ্বিগ্ন ও অস্বস্তিতে দেখা গেছে।' পরিবারের নিরাপত্তা নিয়ে রণবীর চিন্তিত হতে পারেন বলেও মন্তব্য করেছেন ওই অনুরাগী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ