শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১:৩০ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ১:৩০ পিএম
নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার একটি পোশাক কারখানার কার্টুনের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসে ৯টি ইউনিট। আরও একটি ইউনিট যোগ দেওয়ার কথা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন লাগে। এ সময় কারখানার শ্রমিক এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি এবং সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ৪ ইউনিট যোগ দেয়। আরও একটি ইউনিট যোগ দেওয়ার জন্য রাস্তায় রয়েছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুনে সূত্রপাত, ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য জানাতে পারেননি তারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ