শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

প্রথমবার বাবা-মা হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি

প্রথমবার বাবা-মা হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএম
প্রথমবার বাবা-মা হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি

পাকিস্তানের জনপ্রিয় তারকা জুটি মাওরা হোসাইন ও আমির গিলানি তাদের জীবনের নতুন ও সুন্দর এক অধ্যায় শুরু করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) পুত্রসন্তানের জন্মের মাধ্যমে প্রথমবারের মতো বাবা-মা হওয়ার সংবাদ দিয়েছেন তারা।

সামাজিক মাধ্যমে এ খবর শেয়ার করার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই জনপ্রিয় জুটি।

ইনস্টাগ্রামে একটি আবেগঘন যৌথ ভিডিও পোস্ট করে আমির গিলানি নবজাতককে পৃথিবীতে স্বাগত জানান। ভিডিওটিতে তাকে তার সন্তানের কানের কাছে আজান দিতে দেখা যায়।

সন্তানের নাম ‘আজমার’ রেখে আমির লিখেছেন, এর অর্থ ‘সিংহ’, যা শক্তি ও সাহসিকতার প্রতীক। ক্যাপশনে তিনি কুরআনের একটি আয়াত উল্লেখ করে নবজাতকের পুরো নাম প্রকাশ করেন— ‘সৈয়দ আজমার হুসাইন কামাল গিলানি’।

তিনি আরও লেখেন, ‘আমাদের রাজ্যের রাজা, আমাদের গর্ব এবং সবচেয়ে মূল্যবান ধন।

উল্লেখ্য, মাওরা ও আমির গর্ভাবস্থার বিষয়টি একদম গোপন রেখেছিলেন। আগে থেকে কোনো জেন্ডার রিভিল বা মাতৃত্বকালীন ফটোশুট না করে সরাসরি সন্তানের জন্মসংবাদ জানানোয় ভক্তরাও বেশ অবাক ও আনন্দিত হয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাওরা লেখেন, ‘আমাদের ছোট্ট গোপন বিষয়টি... এখন আপনাদেরও। আমাদের এই নতুন পরিবারের জন্য আপনাদের একটু বাড়তি দোয়া ও ভালোবাসা খুব প্রয়োজন।’ তারকা জুটির এমন সাদাসিধে ও জমকালোড়ম্বরহীন প্রকাশভঙ্গি সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

এই খুশির খবরে পাকিস্তানের শোবিজ অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। মাওরা-আমিরকে অভিনন্দন জানিয়েছেন দেশের নামী তারকারা। মাওরার বোন ও অভিনেত্রী উর্ভা হোসাইন ছোট্ট ভাতিজাকে আদর করে লিখেছেন, ‘খালার জীবন! মাশাআল্লাহ।

এ ছাড়া মাহিরা খান, সাবা ফয়সাল, নিদা ইয়াসির, উসমান মুক্তারসহ বিনোদন জগতের অনেকেই নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের জনপ্রিয় নাটক ‘সাবাত’-এ জুটি বেঁধে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান মাওরা ও আমির। এরপর ‘নিম’ (২০২৩) নাটকেও তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। দীর্ঘদিনের গুঞ্জনের পর গত বছরের ০৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। আর বিয়ের ঠিক পরের বছরই তাদের কোলজুড়ে এল এই নতুন অতিথি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ