সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

সিলেট টেস্টে আরও দৃঢ় মনোবলে মাঠে নামবে দল, বললেন ক্যারিবিয়ান কোচ

সিলেট টেস্টে আরও দৃঢ় মনোবলে মাঠে নামবে দল, বললেন ক্যারিবিয়ান কোচ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৩:৩৫ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৩:৩৫ পিএম
সিলেট টেস্টে আরও দৃঢ় মনোবলে মাঠে নামবে দল, বললেন ক্যারিবিয়ান কোচ

ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চান ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি। শুধু জয় নয়, দলের খেলোয়াড়দের মধ্যে আগের চেয়ে আরও বেশি ক্ষুধা ও জয়ের তাড়না দেখতে চান তিনি।

সিরিজের বিরতিতে নিজের প্রত্যাশার কথা জানিয়ে স্যামি বলেন, দলের মধ্যে প্রথম টেস্টের মতো মানসিকতা বজায় রাখার পাশাপাশি আরও বেশি দৃঢ়তা দেখতে চান তিনি। অধিনায়ক রোস্টন চেজ শুরু থেকেই দলকে নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন। বছরটাও ভালোভাবে শেষ করতে চায় দল।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত তিনটি জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সফরের আগে শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটি করে টেস্ট জিতলেও কোনো সিরিজই নিজেদের করতে পারেনি তারা। এবার বাংলাদেশের মাটিতে সিরিজ জিতে সেই আক্ষেপ ঘোচাতে চায় ক্যারিবীয়রা।

তবে কাজটি যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন স্যামি। বাংলাদেশের কোচ ফিল সিমন্সও জয় পেতে মরিয়া থাকবেন বলে মনে করেন তিনি। স্যামির ভাষায়, দুই দলেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলাদা লক্ষ্য রয়েছে। তবে নিজের দলের খেলোয়াড়দের ক্ষুধা, সংকল্প, পরিশ্রম এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেখে আত্মবিশ্বাসী তিনি। সিলেটে যেকোনো পরিস্থিতি সামলে সিরিজ জয়ের জন্য প্রস্তুত তার দল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের গুরুত্বও ভালোভাবে উপলব্ধি করছে ওয়েস্ট ইন্ডিজ। স্যামি জানান, সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ছিল। তাই প্রতিপক্ষের সামর্থ্য ও ঘরের মাঠের সুবিধা সম্পর্কে সচেতন ক্যারিবীয়রা। ডব্লিউটিসি চক্র শুরুর আগে বার্বাডোজে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেটি পূরণ করতে চান তারা।

এদিকে ঢাকায় প্রথম টেস্টে স্পিন সামলানোর ক্ষেত্রে নিজেদের প্রস্তুতির সুফল পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সফরের আগে চেন্নাইয়ে লাল বলের ক্রিকেটারদের অনুশীলন সেই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন স্যামি।

প্রথম টেস্টের পারফরম্যান্স বিশ্লেষণ করে ক্যারিবীয় কোচ জানান, বোলিংয়ে তাদের স্পিনাররা বাংলাদেশের স্পিনারদের চেয়ে ভালো করেছেন। পাশাপাশি ব্যাটাররাও স্পিন মোকাবিলায় এগিয়ে ছিলেন। বিশেষ করে চতুর্থ ইনিংসে ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসকে দলের জন্য বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ