মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

গাজীপুরে সড়কে আগুন-ভাঙচুর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড ছুড়ে নিয়ন্ত্রণের চেষ্টা

গাজীপুরে সড়কে আগুন-ভাঙচুর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড ছুড়ে নিয়ন্ত্রণের চেষ্টা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ২:০৮ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ২:০৮ পিএম
গাজীপুরে সড়কে আগুন-ভাঙচুর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড ছুড়ে নিয়ন্ত্রণের চেষ্টা

গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

স্থানীদের বরাতে শিল্প পুলিশ সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরের নাওজোড় এলাকায় প্যানিসিয়া লিমিটেডের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে উড়ালসড়কের পশ্চিম পাশে অবস্থান নেন। পরে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কটির দুই পাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় কাছাকাছি সময়ে কোনাবাড়ী, মৌচাক ও তেলিচালা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে আসেন।

সকাল ১১টার দিকে গাজীপুর-সিলেট মহাসড়কের বাইপাস এলাকায় সড়কে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্তত এক ঘণ্টা গাজীপুর-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ওই এলাকার এক পোশাকশ্রমিক নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, ‘চারদিকে বিকট শব্দ হচ্ছে। আমরা অস্থির হয়ে পড়েছি। কোথায়, কোন দিকে যাব, কিছুই বুঝতে পারছি না।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত এক শ্রমিক বলেন, ‘আমাদের বেতন বাড়াতে হবে। বাসাভাড়া বাড়ে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। সবকিছুর দাম বাড়লেও আমাদের বেতন বাড়ে না।

ভোগড়া এলাকায় দাঁড়িয়ে থাকা আরেক শ্রমিক বলেন, ‘বাসে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া—এসব ঠিক নয়।

দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় আগুন ও ভাঙচুরের ঘটনায় ২৫টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি আসেনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ