মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

চার দিন গ্যাস সরবরাহ বন্ধ নয়, কমতে পারে চাপ: পেট্রোবাংলা

চার দিন গ্যাস সরবরাহ বন্ধ নয়, কমতে পারে চাপ: পেট্রোবাংলা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৪:১৮ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৪:১৮ পিএম
চার দিন গ্যাস সরবরাহ বন্ধ নয়, কমতে পারে চাপ: পেট্রোবাংলা

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কিছুটা কমে গিয়ে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে থাকা দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজির জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

ফলে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। এতে দেশের কিছু এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পেট্রোবাংলা আরও জানায়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য ছড়িয়ে দিচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

এ অবস্থায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে এবং কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ