বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী এবং মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত পরিবহণের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হন। তারা হলেন- অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সামাদ বিশ্বাস (৫০) এবং একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব (৫৫)।

দুর্ঘটনায় আহত হওয়ার পর তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা প্রতিবেশী হোসেন আলী গুরুতর আহত হন। তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা এলাকার ওবায়দুর রহমানের ছেলে। মঙ্গলবার রাতে হোসেন আলীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন তিনি।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান তিনি।

এ ছাড়া মঙ্গলবার রাতে আরেকজন নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ