রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের
জাতীয়

চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের

চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৭:৩২ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের

চীনের জিনশা নদীর খাড়া গিরিখাতের মধ্যে অবস্থিত বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির কর্মকর্তারা একে বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন জ্বালানি করিডর বলে অভিহিত করেন। তাঁদের দাবি, এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সাড়ে সাত কোটি মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম। এই কেন্দ্র নির্মাণে ভূপ্রকৃতি ও আবহাওয়াসহ নানা প্রতিকূলতা জয় করতে হয়েছে।

কেন্দ্রটির পরিচালনাকারীদের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই কেন্দ্র থেকে ২৫ হাজার কোটি কিলোওয়াট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম এই জলবিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনের সময় কেন্দ্রটির পরিচালন বিভাগের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক লুও ইউয়ানওয়াং সাংবাদিকদের বলেন, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র। এটি সাড়ে সাত কোটি মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করেছে। লুও ইউয়ানওয়াং জানান, বর্তমানে এই প্রকল্পে প্রায় ৪০০ কর্মী কাজ করছেন। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১৬ হাজার মেগাওয়াট।
জিনশা নদীর নিম্ন অববাহিকায় নির্মিত চারটি জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে বাইহেতান দ্বিতীয়। এর আগে রয়েছে উডংদে এবং এর পরের দুটি প্রকল্প হলো জিলুওদু ও শিয়াংজিয়াবা।

চীনের সিচুয়ান প্রদেশের নিংনান কাউন্টি এবং ইউনান প্রদেশের ছিয়াওজিয়া কাউন্টিতে এই বিদ্যুৎকেন্দ্রের অবস্থান। উডংদে জলবিদ্যুৎকেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৮২ কিলোমিটার এবং জিলুওদে জলবিদ্যুৎকেন্দ্র থেকে উজানে এর অবস্থান ১৯৫ কিলোমিটার দূরে।

বিদ্যুৎকেন্দ্রের বাঁধটির নিয়ন্ত্রণাধীন অববাহিকার আয়তন ৪ লাখ ৩০ হাজার ৩০০ বর্গকিলোমিটার। বাঁধের উজানে জিনশা নদীর অববাহিকার প্রায় ৯১ শতাংশ এর আওতাভুক্ত। বাইহেতান জলবিদ্যুৎ প্রকল্পের প্রধান উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন।

পাশাপাশি বন্যানিয়ন্ত্রণ, নৌ চলাচল এবং স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখার কথা প্রকল্পটির। জলাধারের মোট ধারণক্ষমতা দুই হাজার কোটি ঘনমিটার। এর মধ্যে এক হাজার কোটি ঘনমিটার পানি নিয়ন্ত্রণ ও সংরক্ষণের জন্য এবং ৭৫০ কোটি ঘনমিটার বন্যানিয়ন্ত্রণের জন্য নির্ধারিত।

বছরে গড়ে প্রায় ৬ হাজার ২০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে এই প্রকল্পের। প্রকল্পের প্রধান অবকাঠামোর মধ্যে রয়েছে নদীর প্রবাহ আটকে রাখার বাঁধ, পানি নিষ্কাশন ও শক্তি অপসারণের ব্যবস্থা এবং পানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা।

বাঁধটি কংক্রিটের তৈরি দ্বিবক্র আর্চ ড্যাম। এর চূড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪ মিটার। এর ভিত্তিতে একটি কুশন স্ল্যাব ও দুটি সহায়ক বাঁধ রয়েছে।

বাঁধের মূল কাঠামোয় পানিনিষ্কাশনের জন্য ছয়টি উপরিভাগের পথ এবং সাতটি গভীর নিষ্কাশনপথ রয়েছে। এ ছাড়া বাঁ তীরে রয়েছে পানিনিষ্কাশনের তিনটি সুড়ঙ্গ।

ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রটি নদীর দুই তীরে সমন্বিতভাবে নির্মাণ করা হয়েছে। প্রতিটি অংশে এক হাজার মেগাওয়াট ক্ষমতার আটটি করে ফ্রান্সিস টারবাইন-জেনারেটর ইউনিট রয়েছে।

চীনের কর্মকর্তারা বাইহেতানকে বড় পরিসরে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের প্রচেষ্টার প্রতীক হিসেবে তুলে ধরেন। তাঁদের দাবি, এ ধরনের বৃহৎ জলবিদ্যুৎকেন্দ্র দূরবর্তী বিদ্যুৎ চাহিদাসম্পন্ন অঞ্চলে স্থিতিশীল ও কম কার্বন নিঃসরণে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর বন্যানিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

প্রকল্পটি নির্মাণে একাধিক প্রাকৃতিক ও ভূতাত্ত্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এই অঞ্চলের আবহাওয়াও বিরূপ। প্রকল্প এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ বিউফোর্ট স্কেলে ১৩ মাত্রার সমান। খাড়া পাহাড়ি ভূপ্রকৃতিতে এই বাঁধের স্থানটি অসম আকৃতির ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো একটি উপত্যকায় অবস্থিত। ফলে প্রকল্পের পরিকল্পনা ও অবকাঠামোর বিন্যাস করা ছিল অত্যন্ত কঠিন।

প্রথমবারের মতো স্তম্ভাকার জয়েন্টযুক্ত ব্যাসল্ট শিলার ওপর বাঁধের ভিত্তি নির্মাণ করা হয়েছে। এই শিলা শক্ত ও ভঙ্গুর, পাশাপাশি এতে প্রচুর ফাটল রয়েছে। ফলে খননকাজ তুলনামূলক সহজ হলেও স্থিতিশীলতা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ।

এই প্রকল্পকে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র বলা হয়ে থাকে। ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রের বিশাল কক্ষগুলোর বিস্তৃতিও বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। তাই আশপাশের শিলাস্তরের স্থিতিশীলতা বজায় রাখা ছিল বিশেষভাবে কঠিন। তা ছাড়া প্রকল্প এলাকায় ভূমিধস ও পাহাড়ি ঢলের মতো দুর্যোগের ঝুঁকি রয়েছে। পাশাপাশি ভূমিকম্পের বিষয়টি বিবেচনায় নিয়ে কঠোর নকশা ও নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করতে হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

৯ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৯ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

৯ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

৯ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

৯ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

৯ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা জরুরি

পরবর্তী সংবাদ

সন্ধ্যায় সারা দিনের খবর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৪ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM