রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির
জাতীয়

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১:০৯ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত তুরস্ক সফরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্পপার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসহ ওই খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং আরও শক্তিশালী ও বিস্তৃত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে একটি প্রতিরক্ষাশিল্প পার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি প্রতিরক্ষাশিল্প পার্ক প্রতিষ্ঠায় তুরস্কের সম্ভাব্য বিনিয়োগসহ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মিলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। বর্তমানে এ সম্পর্ক একটি বিস্তৃত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তুরস্কের ক্রমবর্ধমান গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় এই সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সে বিবেচনায় সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য ব্যস্ত সূচি থেকে সময় বের করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের পাশাপাশি দেশটির নেতৃত্বের প্রতিও তাঁর গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর এ সংকট সমাধানে আরও জোরালোভাবে কাজ করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়নে আন্তর্জাতিক সমর্থন কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেন।

হুমায়ুন কবির বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর ‘প্রিয় ভাই’ হিসেবে উল্লেখ করেছেন এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হওয়ার পাশাপাশি আপনি আমার প্রিয় ভাই এবং এমন একজন নেতা, যাঁর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’

প্রধানমন্ত্রীকে তুরস্কের পক্ষ থেকে সব ধরনের সম্ভাব্য সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এরদোয়ান। একই সঙ্গে বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করে জানাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

১৬ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

১৬ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

১৬ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

পরবর্তী সংবাদ

অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়া উচিত, মনে করেন আইনসচিব

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

০৪:১৫ PM

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৪:১৫ PM

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

০৪:১৫ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM