রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সাভারে আহত শ্রমিকের ঢাকা মেডিকেলে মৃত্যু
জাতীয়

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সাভারে আহত শ্রমিকের ঢাকা মেডিকেলে মৃত্যু

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সাভারে আহত শ্রমিকের ঢাকা মেডিকেলে মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৩১ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সাভারে আহত শ্রমিকের ঢাকা মেডিকেলে মৃত্যু

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলাকালে ঢাকার সাভারের আউকপাড়া এলাকায় গত ৪ নভেম্বর বহিরাগত শ্রমিকদের হামলায় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শ্রমিক মো. সেলিম হাওলাদার (২৩) মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মো. রহিম হাওলাদারের ছেলে। তিনি ট্রেন্ট সুজ লিমিটেডের জুনিয়র অপারেটর ছিলেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেলিমের বাবা রহিম হাওলাদার ফোনে সাংবাদিকদের বলেন, ‘বেতন বাড়ানোর আন্দোলনের সময় গত ৪ নভেম্বর দুপুরে আমার বড় ছেলের কারখানা ছুটি দিলে ওরা পাঁচ-ছয়জন শ্রমিক বাসায় যাওয়ার জন্য গেট দিয়ে বের হচ্ছিল। শুনেছি, তখন অন্য কারখানার ৩০-৪০ জন বহিরাগত শ্রমিক আমার ছেলেসহ কয়েকজনকে মারধর করে। তারপর থেকেই ছেলে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি ছিল। আমি ছেলের কাছ থেকে কিছুই জানতে পারিনি। এখন তার মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি।

ওসি তরিকুল বলেন, ‘ওইদিন আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেডে হামলা ও শ্রমিকদের মারধরের ঘটনায় বহিরাগত রনজিৎ বিশ্বাসের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করে গত ৭ নভেম্বর মামলা করেন কারখানার এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা প্রিন্স সরদার। ওই মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বহিরাগত শ্রমিক রনজিৎ বিশ্বাসসহ (৩৫) অজ্ঞাতনামা বিভিন্ন কারখানার ২০০-৩০০ জন বহিরাগত শ্রমিক গত ৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিসোঁটা, ইট, পাথর ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেডের কারখানার গেট খুলে শ্রমিকদের বের করে দিতে বলেন। নিরাপত্তার স্বার্থে প্রহরী কারখানার গেট খুলতে না চাইলে আসামিরা কারখানার গেট ও নিরাপত্তাকক্ষ ভাঙচুর করে জোরপূর্বক কারখানায় ঢুকে পড়েন।

একপর্যায়ে বাধ্য হয়ে প্রতিষ্ঠান দুটি ছুটি ঘোষণা করে। শ্রমিকরা বেরিয়ে যাওয়ার সময় আসামিরা প্রতিষ্ঠান দুটিতে কর্মরত শ্রমিক সেলিম (২৩), মো. রাকিব (২৪) ও লিমনকে (২৫) মারধর করেন। আসামিরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে সেলিমের মাথায় আঘাত করেন। আহত সেলিমকে পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রহিম হাওলাদার বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

৬ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৬ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

৬ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

৬ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

৬ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

৭ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

পরবর্তী সংবাদ

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৪ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

০৫:১৬ PM