রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন
জাতীয়

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন

বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না, এ ধরনের কোনো নিয়ম নেই। এই সমস্ত নিয়োগ হয়ে থাকে যোগ্যতার ভিত্তিতে।

আজ সোমবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে হাসনাত বলেন, গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট ঋণ খেলাপির পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি টাকা, এস আলমের ১০ হাজার ২০০ কোটি টাকা, অ্যাননটেক্সের কাছে ৭ হাজার ৮০০ কোটি টাকা, ক্রিসেন্টের কাছে ৩ হাজার ৪০০ কোটি টাকা পাওনা ছিল।

তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ করা পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে গঠিত একটি সিন্ডিকেটের কারণেই মূলত এসব ঋণ খেলাপি হয়েছে, যা ব্যাংকগুলোকে খাদের কিনারায় নিয়ে গেছে।

এই সংসদ সদস্য উল্লেখ করেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে দেবে এবং আর্থিক ও ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে দেবে।

হাসনাত বলেন, কিন্তু আমরা দেখলাম, বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রীয় জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওই ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পরে ব্যাপক অর্থ অনিয়মের অভিযোগ আছে।

তিনি বলেন, মাঝারি পরিসরের একটা ব্যাংকের, একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কোন যোগ্যতার বলে একটা বড় প্রতিষ্ঠান, জনতা ব্যাংকের মতো একটা বিশাল সমস্যা জর্জরিত প্রতিষ্ঠানে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই এমডি নিয়োগের আসলে ক্রাইটেরিয়া কী, যোগ্যতা কী?

পাশাপাশি, সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে পূরণ করবে, তা-ও তিনি জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী জানান, বেসরকারি খাত থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না, এ ধরনের কোনো নিয়ম নেই। তিনি বলেন, এসব নিয়োগ হয়ে থাকে যোগ্যতার ভিত্তিতে। সেটা বেসরকারি খাত হতে পারে, সরকারি ব্যাংকে যারা কাজ করছেন, তাদের মধ্য থেকেও আসতে পারেন।

মন্ত্রী জানান, এখানে একটা প্যানেল আছে, প্যানেলের মধ্যে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ দেখে, সিভি দেখে সবচেয়ে যোগ্য ব্যক্তি যাদের মনে করা হয়, তাদের নিয়োগ দেওয়া হয়। তিনি বেসরকারি খাত থেকে আসছেন নাকি সরকারি ব্যাংক থেকে আসছেন, সেটা বিবেচনায় রাখা হয় না।তিনি বলেন, আমরা চাই যোগ্য ব্যক্তি, দক্ষ ব্যক্তি এই ব্যাংকগুলোর দায়িত্ব নিক। ব্যাংকগুলো যে খাদের মধ্যে পড়েছে সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারে।মন্ত্রী আরও জানান, কেবল ব্যবস্থাপনা পরিচালকই নয়, প্যানেল প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদেরও নির্বাচন করা হচ্ছে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

আমির খসরু দাবি করেন, ব্যাংকিং খাতে ধীরে ধীরে আস্থা ফিরে আসছে।তিনি বলেন, অনেকে মনে করেছিল, ব্যাংকগুলো থেকে মানুষ সব টাকা নিয়ে যাবে, এখন কিন্তু তার উল্টোটা হচ্ছে। ব্যাংকিং সেক্টরে এখন নেট ডিপোজিট হচ্ছে, ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াচ্ছে এবং ব্যাংকিং সেক্টর রিক্যাপিটালাইজেশন প্রসেস খুব ভালোভাবে এগিয়ে চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১৬ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

১৬ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

১৬ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

১৬ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

১৬ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

আঘাতে খুঁড়িয়ে হাঁটছে মাদি হাতি, ছেড়ে যায়নি সঙ্গী হাতিটি

পরবর্তী সংবাদ

গ্রেফতার নিয়ে যে দাবি জাহাংগীরের স্ত্রীর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৪ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM