ভুয়া সিম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট পরিচালনা ও প্রতারণামূলক কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট সিম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ ধরনের সিমের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা তুলির এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।







