রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ঘূর্ণিঝড় ‘আকভানে’ রূপ নিল গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত
জাতীয়

ঘূর্ণিঝড় ‘আকভানে’ রূপ নিল গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

ঘূর্ণিঝড় ‘আকভানে’ রূপ নিল গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১:৫৪ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
ঘূর্ণিঝড় ‘আকভানে’ রূপ নিল গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভানে’ রূপ নিয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যার দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সংকেত নামিয়ে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে এই অঞ্চলের ১৩টি দেশ। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্যানেল সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

এই দেশগুলোর নামের আদ্যক্ষর অনুযায়ী তৈরি তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ হয়।

আকভান ইরানের দেওয়া নাম। এটি একটি ফারসি শব্দ।

দশম শতাব্দীতে ইরানের মহাকবি ফেরদৌসী রচিত মহাকাব্য ‘শাহনামা’র একটি অন্যতম শক্তিশালী পৌরাণিক চরিত্র বা দৈত্যের নাম হলো আকভান।

রূপকথা ও লোককাহিনী অনুযায়ী, এই চরিত্রটি মূলত জলরাশি এবং প্রকৃতির প্রচণ্ড ও অপ্রতিরোধ্য শক্তির প্রতীক হিসেবে পরিচিত।

আকভান হলো মায়াবী বা বহুরূপী এক দৈত্য। সে ইচ্ছেমতো রূপ বদলাতে সক্ষম ছিল। কেবল তাই নয়, বাতাসে মিলিয়ে যেতে পারতো, আবার প্রলয়ঙ্করী ঝড়ের রূপ ধারণ করতে পারতো।

এসব বৈশিষ্ট্যের কারণে আকভান হলো বিশৃঙ্খলা, খরা ও প্রকৃতির বিধ্বংসী শক্তির প্রতীক—বিশেষ করে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও উত্তাল জলরাশির সঙ্গে এর গভীর যোগসূত্র রয়েছে।

ঘূর্ণিঝড়ের নামকরণের প্রচলন হয় ২০০০ সালে। ঘূর্ণিঝড়ের নামকরণের কারণ সম্পর্কে ডব্লিউএমও বলছে, একই সময়ে কোনো অঞ্চলে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হওয়া অসম্ভব কোনো ব্যাপার নয়। এ কারণে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হলে সম্ভাব্য বিভ্রান্তি এড়ানো সহজ হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

৩৬ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩৬ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

৩৭ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

৩৭ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

৩৭ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

৩৭ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল পাস

পরবর্তী সংবাদ

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

০৫:১৬ PM