রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, মুচলেকায় থানা থেকে মুক্ত
জাতীয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, মুচলেকায় থানা থেকে মুক্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, মুচলেকায় থানা থেকে মুক্ত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ৮:২৮ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, মুচলেকায় থানা থেকে মুক্ত

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের নেতার সঙ্গে যোগাযোগ ও নাশকতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাঁদের রাজধানীর কোতোয়ালি থানায় পুলিশের জিম্মায় দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার বিকেল মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই পাঁচ কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে থানায় রাখার আবেদন করা হয়েছিল। সে আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের থানায় রাখা হয়। পরে তদন্তের স্বার্থে ডাকা হলে তাঁরা হাজির হবেন, এ মর্মে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে এক শিক্ষককে হেনস্তা করা হয়।

মারধরের পর ওই পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। এ সময় তাঁদের পুলিশে দেওয়ার দাবিও জানান তাঁরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে জরুরি সভায় এই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

গতকাল বিশ্ববিদ্যালয় থেকে এই পাঁচ কর্মকর্তার নামে অফিস আদেশ ইস্যু করা হয়। আদেশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের আনা ১৬ নভেম্বরের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রেজোয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও নাশকতার অভিযোগের প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যপ্রমাণাদির ভিত্তিতে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’ উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তা হলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ জুনায়েদ হোসাইন, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, উপরেজিস্ট্রার সাইদুর রহমান রনি এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-১) মো. নূরুল হুদা।

গতকাল রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের কিছু সহকর্মী, যাঁরা কর্মকর্তা এবং যাঁরা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আমাদের কতিপয় শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা তাঁদের ইতিমধ্যে আটক করেছেন। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে রেজোয়ান নামের এক শিক্ষার্থী কিছুদিন আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক হয়েছিল। তার সঙ্গে ক্যাম্পাসের অনেক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ আজ বিকেলে সাংবাদিকদের বলেন, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রশাসনের মূল দায়িত্ব। সে অনুযায়ী নিরাপত্তার স্বার্থেই রাতে তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছিল।

প্রক্টর আরও বলেন, তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন। পরে পুলিশ মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাঁদের ছেড়ে দেয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

৫ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৫ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

৫ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

৫ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

৫ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

৫ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

পরবর্তী সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৪ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM