জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠনের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি উঠেছে জাতীয় সংসদে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান অভিযোগ করেছেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি আশা করেন নাজিবুর।







