রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে
জাতীয়

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে

স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দেয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসা ঐতিহাসিক এই বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।
.রাজশাহীতে ঋত্বিক ঘটকের বাড়ি সংরক্ষণের দাবিতে মানববন্ধন.
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, যে ঘরের দেয়াল ভাঙা হয়েছে, সেখানে আগে ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ঘরের দেয়ালে আঁকা ছিল তাঁর প্রতিকৃতি ও নির্মিত চলচ্চিত্রের নাম। চলতি বছরের ৪ নভেম্বর এখানেই ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়।

ভিটায় কাজ করা নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা বলেন, সকালে তাঁরা সেখানে কাজ করতে আসেন। দেয়ালের ভেতরে ঢুকে যাওয়া গাছের শিকড় ও ডালপালা কাটার পাশাপাশি পুরোনো দেয়াল ভাঙা ও আগাছা পরিষ্কারের কাজ করেছেন। তাঁর ভাষায়, ‘আমরা তো জানতাম না। দৈনিক মজুরিতে কাজ করতে এসেছি। পরে শুনেছি, এটা ভাঙা যাবে না। কিন্তু কর্তৃপক্ষ আমাদের টাকা দিয়ে রেখেছে, এ জন্য কাজ করছি।’

২০২৪ সালের পর তিন-চারবার বসতভিটাটি ভাঙার চেষ্টা করা হয়েছে দাবি করে সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত বলেন, প্রথমে বড় যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর শ্রমিক ও মিস্ত্রি দিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা চলছে। তাঁরা চান, জায়গাটি সংরক্ষণ করা হোক।

ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির সদস্যসচিব আতিকুর রহমান বলেন, শ্রমিকেরা জায়গাটি পরিষ্কার করার কথা বললেও সেখানে ভাঙার কাজ চলছিল। পরে তাঁদের থামানো হয়। রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছে।

এ কাজের নিন্দা জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী। তিনি বলেন, ঋত্বিক ঘটক শুধু এপার বাংলা বা ওপার বাংলার নন, বিশ্বজুড়েই পরিচিত চলচ্চিত্র নির্মাতা। তাঁর স্মৃতিবিজড়িত এ জায়গাটি সবার সম্পদ। এটি ভেঙে ফেলা উচিত নয়। এখানে ঋত্বিক ঘটকের নামে একটি চলচ্চিত্র কেন্দ্র বা চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে।

১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। পরে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে এ উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে জানতে কলেজটির অধ্যক্ষ আনিসুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কলেজের সভাপতি নাহারুল ইসলাম বলেন, বসতভিটার দেয়াল ঘেঁষে থাকা বটগাছ কাটার বিষয়টি আগে তাঁকে জানানো হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তিনি তা বন্ধ করে দিয়েছেন।

ঋত্বিক কুমার ঘটক তাঁর পৈতৃক বসতভিটায় জীবনের শুরুর সময় কাটিয়েছেন। ১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। পরে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে এ উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এরপর ২০২৪ সালের ৬ আগস্ট বাড়িটির তিনটি কক্ষ ভাঙা শুরু হয়। পর্যায়ক্রমে অবশিষ্ট অংশও ভেঙে ফেলা হয়। ভাঙা ঘরের ইটের কিছু অংশও সেখান থেকে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ আছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

২৬ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৬ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

২৬ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

২৭ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

২৭ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

২৭ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?

পরবর্তী সংবাদ

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM