আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলেসংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে এসআরবি সূত্র।
সূত্র জানায়, নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলায় হিরুর বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। দীর্ঘদিন তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের পর নাশকতা ও সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।







