রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /দেশে প্রাথমিক-মাধ্যমিক-কারিগরি-মাদ্রাসায় আড়াই লাখের বেশি শিক্ষক পদ শূন্য
জাতীয়

দেশে প্রাথমিক-মাধ্যমিক-কারিগরি-মাদ্রাসায় আড়াই লাখের বেশি শিক্ষক পদ শূন্য

দেশে প্রাথমিক-মাধ্যমিক-কারিগরি-মাদ্রাসায় আড়াই লাখের বেশি শিক্ষক পদ শূন্য...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ৫:৪৭ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
দেশে প্রাথমিক-মাধ্যমিক-কারিগরি-মাদ্রাসায় আড়াই লাখের বেশি শিক্ষক পদ শূন্য

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান ও ইলিয়াস মোল্লার পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৮ হাজার ৯৯৪টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সহকারী শিক্ষকের পদ ১০ হাজার ২৪৭টি এবং প্রধান শিক্ষকের পদ ৩৮ হাজার ৭৪৭টি। মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদ শূন্য রয়েছে ৮৮ হাজার ৩৮১টি। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৮৫ হাজার ৩৩৩টি পদ শূন্য।

মন্ত্রী জানান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত শিক্ষক পদ রয়েছে ২৬ হাজার ৬৮১টি। এর মধ্যে ১১ হাজার ৯৮৪টি পদে শিক্ষক কর্মরত আছেন এবং ১৪ হাজার ৬৯৭টি পদ শূন্য রয়েছে। মাদ্রাসা শিক্ষায় অনুমোদিত শিক্ষক পদ রয়েছে ২ লাখ ৫০ হাজার ৩০৮টি। এর বিপরীতে বর্তমানে ১ লাখ ৪৮ হাজার ৪৩৫ জন শিক্ষক কর্মরত আছেন। ফলে শূন্য রয়েছে ১ লাখ ১ হাজার ৮৭৩টি পদ।

সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার মাধ্যমিক পর্যায়ের শূন্য শিক্ষক পদের তালিকা তৈরি করেছে এবং সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগের প্রস্তাব পাঠানোর জন্য এ-সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

তিনি বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদ পূরণে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শিক্ষকসংকট নিরসনে সরকার ইতোমধ্যে ৪৫তম ও ৪৯তম বিসিএসের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে। ৪৬তম ও ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষাও শেষ হয়েছে।

চলমান নিয়োগপ্রক্রিয়া শেষ হলে শিক্ষকসংকট কমবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মিলন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

২৬ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

২৬ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

২৬ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

পরবর্তী সংবাদ

৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৬ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

০৩:১৪ PM