রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে সাঈদ খোকনের আইনজীবী
জাতীয়

ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে সাঈদ খোকনের আইনজীবী

ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে সাঈদ খোকনের আইনজীবী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে সাঈদ খোকনের আইনজীবী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জামিন আবেদন নাকচ করে শামীমসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামসুদ দোহা সুমনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন।

গতকাল ঢাকার আদালত প্রাঙ্গণে আইনজীবী শামীমকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, শামীম আল সাইফুল (৫৫) কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

শুনানিতে আইনজীবী শামীম বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলার রিমান্ড শুনানিতে অংশ নিতে গতকাল আদালতে গেলে আমাকে আদালতকক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়। প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। মারধরের একপর্যায়ে আমি জ্ঞান হারাই।

তিনি আরও বলেন, আমি আইনজীবী হিসেবে আদালতে এসেছিলাম, কিন্তু তারা আমাকে আসামি বানিয়ে দিয়েছে।

গত ৯ নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনের সড়কে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগও তিনি অস্বীকার করেন।

সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাসের আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, উত্তেজিত জনতা তিন সন্দেহভাজনকে আটকে রেখেছে বলে পুলিশ তথ্য পায়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়।

তিনি আরও বলেন, মারধরে আইনজীবী শামীম সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।

গতকাল প্রধান বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে মারধরের সময় আইনজীবী আকলিমা নাসরিনকে শামীমের সঙ্গে দেখা যায়।

আকলিমা নাসরিন সাংবাদিকদের বলেন, সাঈদ খোকনের মামলার রিমান্ড শুনানির সময় আমি ও আইনজীবী শামীম আদালতকক্ষে ছিলাম। শুনানির ঠিক আগে আমাদের জোর করে বের করে দেওয়া হয়। পরে আমাদের ওপর হামলা করা হয়।

৯ নভেম্বর সিএমএম আদালতের প্রধান গেটের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১০ নভেম্বর সুত্রাপুর থানায় মামলাটি করে পুলিশ।

মামলার নথিতে দেখা যায়, এ ঘটনায় দুইজনকে হাতেনাতে আটক এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত না হওয়া একটি ককটেলও উদ্ধার করা হয়।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আইনজীবীদের ওপর এ ধরনের হামলা তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার লঙ্ঘনের পাশাপাশি পেশাগত স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ এবং আইনের শাসনের জন্যও গুরুতর হুমকি।

এতে আরও বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ১০(ঙ) অনুচ্ছেদে তালিকাভুক্ত আইনজীবীদের অধিকার, বিশেষাধিকার ও স্বার্থ সংরক্ষণকে বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আইনজীবীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার স্বীকৃতি রয়েছে।

১৯৯০ সালে গৃহীত জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপলস অন দ্য রোল অব লইয়ার্স’-এর ১৬ ও ১৭ অনুচ্ছেদে আইনজীবীদের ভয়ভীতি, বাধা, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। দায়িত্ব পালনের কারণে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এ নীতিমালার ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনজীবীদের তাদের মক্কেল বা মক্কেলের দাবি ও অবস্থানের সঙ্গে এক করে দেখা যাবে না। অর্থাৎ, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অবস্থানের কারণে তার আইনজীবীকে আক্রমণ বা হয়রানি করা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে আসক।

এসব ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

৯ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

৯ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৯ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

৯ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিল ছাত্রদল, পরে পুলিশে সোপর্দ

পরবর্তী সংবাদ

দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

০৪:১৫ PM

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৪:১৫ PM

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

০৪:১৫ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM