রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /রাজশাহীতে ভাঙা হলো ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির দেয়াল
জাতীয়

রাজশাহীতে ভাঙা হলো ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির দেয়াল

রাজশাহীতে ভাঙা হলো ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির দেয়াল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১:০৬ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
রাজশাহীতে ভাঙা হলো ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির দেয়াল

রাজশাহীতে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির একটি দেয়াল ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার নগরের ঘোড়ামারা এলাকার মিঞাপাড়ায় বাড়িটির অবশিষ্ট অংশে এ ঘটনা ঘটে।

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক তার শৈশবের একটি বড় সময় সেখানে কাটিয়েছেন। প্রতিবছর ওই বাড়িতে তার জন্মবার্ষিকীও পালন করা হয়।

এদিকে, ঐতিহাসিক বাড়িটির ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়া এবং এটি দখলের চেষ্টার অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদ সাংবাদিকদের বলেন, বাড়ির অবশিষ্ট একটি কক্ষের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি একটি বটগাছও কেটে ফেলা হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই জায়গা দখল ও ভেঙে ফেলার চেষ্টা চলছে। আমরা প্রতিবারই প্রতিবাদ করি, কিন্তু আবারও একই চেষ্টা করা হয়।

বাড়িটি সংরক্ষণে সরকার স্থায়ী কোনো উদ্যোগ না নেওয়ায় আক্ষেপ প্রকাশ মাহমুদ হোসেন।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের সংগ্রহ করা নথি অনুযায়ী, জমিটি মূলত ঘটকের মা ইন্দুবালা দেবীর নামে নিবন্ধিত ছিল। এরশাদ সরকারের আমলে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জমিটি ইজারা দেওয়া হয়েছিল। তারা শুধু ইজারার ভিত্তিতে জমিটির মালিকানা দাবি করতে পারে না।

মাহমুদ বলেন, ২০২৪ সালে বাড়িটির বড় একটি অংশ ভেঙে ফেলা হয়।

১৯২৫ সালে জন্ম নেওয়া ঋত্বিক ঘটক শৈশবের প্রথম দিকের বছরগুলো রাজশাহীতে কাটান। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়াশোনা করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তার পরিবার ভারতে চলে যায়। এরপর বাড়িটি জেলা প্রশাসনের অধীনে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাবেক সভাপতি আহসান কবির লিটন সাংবাদিকদের বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে বাড়িটির বিভিন্ন অংশ ধীরে ধীরে ভেঙে ফেলা হয়েছে। এর উদ্দেশ্য ছিল সম্পত্তিটি দখলে নেওয়া।

তিনি বলেন, বাড়িটির এখন মাত্র কয়েকটি কক্ষ অবশিষ্ট রয়েছে। মূল ভবনটি আগেই বিলুপ্ত হয়ে গেছে। একসময় বাড়িটিতে বসার ঘর, শোবার ঘর, উঠান ও একটি পুরোনো কূপ ছিল। এরশাদ সরকারের আমলে বাড়ির খালি অংশে পরে একটি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠা করা হয়।

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, কলেজ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল। এর অংশ হিসেবে বটগাছের শিকড়ও পরিষ্কার করা হচ্ছিল। এতে হয়তো বাড়িটির ক্ষতি হয়েছে।

‘তবে জায়গাটি ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি জানার পর আরও ক্ষতি হতে পারে, এমন কাজ বন্ধ করা হয়েছে’, বলেন তিনি।

বাড়িটির অবশিষ্ট অংশ রাজশাহীর সঙ্গে ঋত্বিক ঘটকের সম্পর্কের স্মৃতিবিজড়িত কয়েকটি স্থাপনার মধ্যে অন্যতম। এটি সংরক্ষণে বিভিন্ন সময়ে দাবি জানান সাংস্কৃতিক কর্মীরা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

২২ মিনিট আগে
বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

২২ মিনিট আগে
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২২ মিনিট আগে
‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

২২ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন

পরবর্তী সংবাদ

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

০৪:১৫ PM

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

০৪:১৫ PM

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৪:১৫ PM

‘সবাই নিষেধ করার পরও ভাই বের হয়ে গেল, সকালে শুনি গুলি লেগে মারা গেছে’

০৪:১৫ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM