শুভ সকাল। আজ ১৯ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবারসংবাদমাধ্যমের অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, এসব সেতু নির্মাণ করা হলে দেশের সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে। তবে প্রশ্ন উঠছে যে সেতুগুলোর মধ্যে কটি এখনই নির্মাণ করা জরুরি? কোন এলাকায় নির্মাণ করা হলে বেশিসংখ্যক মানুষ সুফল পাবে? সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো এলাকাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বৈষম্য তৈরি করা হচ্ছে কি না?
। তাঁরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। যে কারণে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
। আমাদের এখানে বন্ধ করাটাই সবচেয়ে দামি। বেক্সিমকোই ধরুন: ১৪ কারখানা বন্ধের পর ৩৩ হাজার ২৪৪ শ্রমিকের পাওনা দাঁড়ায় ৫২৫ কোটি টাকা, শ্রমিকপ্রতি দেড় লাখের বেশি, শেষে যা মেটায় সরকার।
। বয়স হয়েছিল ১০০ বছর। সেদিনই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয় পুত্রজায়ার জাতীয় সমাধিসৌধে। শেষবিদায়ের সময় হুইলচেয়ারে বসা মাহাথিরের চোখে ছিল অশ্রু। জীবনসঙ্গীকে শেষবারের মতো বিদায় জানাচ্ছিলেন তিনি।
বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা ধারাবাহিক নাটক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন লুৎফুন নাহার লতাকোলাজকাপের মধ্যে জমিয়ে রাখা খুচরো পয়সাই সেদিন ভরসা হয়েছিল। ঘরে খাবার নেই। সঙ্গে পাঁচ বছরের ছেলে। সেই পয়সা দিয়ে চাল আর আলু কিনে এনে সেদ্ধ করে সন্তানকে খাইয়েছিলেন লুৎফুন নাহার লতা। বাংলাদেশের টেলিভিশনের পরিচিত এই অভিনেত্রীর নিউইয়র্কজীবনের শুরুতে এমন দিনও গেছে। বিটিভির ক্যামেরার আলো তখনো তাঁর স্মৃতিতে উজ্জ্বল। অথচ নতুন শহরে তাঁকে খুঁজতে হচ্ছে মাথা গোঁজার জায়গা, একটি কাজ, সন্তানকে নিয়ে বেঁচে থাকার উপায়।







