রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
জাতীয়

ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৬:৩৮ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ।

সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার্জশিটে লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এসব সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে মতিউর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, অনুসন্ধানে লায়লা কানিজের নামে মোট ১৭ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩৩২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১৫ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৬৪২ টাকার সম্পদের হিসাব দেখিয়েছিলেন। এতে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

দুদক আরও জানায়, লায়লা কানিজ সম্পদ বিবরণীতে তার স্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৬৭ টাকা দেখান। কিন্তু যাচাইয়ে স্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৭৫ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৮ কোটি ৭৪ লাখ ১৯ হাজার ৭৫৭ টাকা পাওয়া যায়। তিনি সম্পদ বিবরণীতে কোনো দায়-দেনা দেখাননি।

দুদকের অনুসন্ধানে আরও দেখা যায়, ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত লায়লা কানিজের আয়কর নথিতে মোট ১৯ কোটি ৮ লাখ ৪৪ হাজার ৮৫৪ টাকা আয় দেখানো হয়েছে। এর মধ্যে কৃষি ও মৎস্য খাতের আয় এবং স্বামী ও মেয়ের কাছ থেকে পাওয়া অর্থও রয়েছে। তবে এসব আয়ের মধ্যে ১১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৬৬০ টাকার বৈধ উৎসের পক্ষে কোনো দালিলিক প্রমাণ অনুসন্ধান দলের কাছে জমা দিতে পারেননি তিনি। ওই অর্থের উৎস সম্পর্কেও কোনো ব্যাখ্যা দেননি।

এজাহারের হিসাব অনুযায়ী, লায়লা কানিজের গ্রহণযোগ্য আয় ৭ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ১৯৪ টাকা। এর বিপরীতে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ৩ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৯৬৮ টাকা। ফলে তার সঞ্চয় বা বৈধ উৎসের অর্থ দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৬ টাকা।

কিন্তু অনুসন্ধানে তার মোট সম্পদ পাওয়া যায় ১৭ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩৩২ টাকার। এ হিসাবে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা।

দুদকের অভিযোগ, লায়লা কানিজ অসৎ উদ্দেশ্যে সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।

অন্যদিকে, তার স্বামী মতিউর রহমান এসব সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন।

এ ঘটনায় লায়লা কানিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং মতিউর রহমানের বিরুদ্ধে একই আইনের সংশ্লিষ্ট বিধান ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও আবগারি বিভাগের সাবেক সদস্য। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

২৮ মিনিট আগে
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৮ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

২৮ মিনিট আগে
সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

২৮ মিনিট আগে
ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

২৮ মিনিট আগে
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

২৮ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের

পরবর্তী সংবাদ

বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খুলেননি সাঈদ খোকন, আরও ৫ দিন চায় পুলিশ

০৫:১৭ PM

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৫:১৭ PM

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

০৫:১৭ PM

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

০৫:১৭ PM

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

০৫:১৬ PM